2. আগুন পোড়ালে তবু কিছু রাখেকিছু থাকে,হোক না তা ধূসর শ্যামল রঙ ছাই,মানুষে পোড়ালে আর কিছুই রাখে নাকিচ্ছু থাকে না,খাঁ খাঁ বিরান..
3. পৃথক পাহাড়আমি আর কতোটুকু পারি ?কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।ওইটুকু নিয়ে তুমি বড় হও,বড় হতে হতে কিছু নত হওনত হতে হতে হবে পৃথক পাহাড়,মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।আমি আর কতোটুকু পারি ?এর বেশি পারেনি মানুষ।