আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তাতে আছে গতির আনন্দ, নেই যতির আয়েস। দৃষ্টিপাত
SEE AUTHOR
Quote:- আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনাঅন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :আমি এক গভীরভাবে অচল মানুষহয়তো এই নবীন শতাব্দীতেনক্ষত্রের নিচে।
জীবনানন্দ দাশ কবিতা সমগ্র
Author:- Jibanananda Das
Category:- time,philosophy
Quote:- কোথায় যেন পড়েছি, কবি দুঃখ করে বলেছেন,'আমি মানস সরোবরের যেন ডানা-ভাঙ্গা রাজহাঁস। চতুর্দিকের জল জমে গিয়ে বরফ হয়ে হয়ে আমার দিকে এগিয়ে আসছে,শেষটায় আমাকে পিষে মারবে। আমার সঙ্গী-সাথিরা অনেকদিন হল দক্ষিণে চএ গিয়েছে। আমার যাবার উপায় নেই।' হায়, আমাদের সকলেরই তাই। কারও পা খোঁড়া, কারও ডানা ভাঙা, কারও প্রিয়া পালিয়ে গিয়েছে, কাউকে বা সরকার জেলে পুরে দিয়েছে- সবাই যেন বলছে, পিছিয়ে পড়েছি আমি, যাব যে কি করে!
Author:- Sayed Mujtaba Ali
Category:- Life
Quote:- জানে না কেউ কী আর দুঃখ কিসে রয় বুঝেনা মিথ্যা হাসি যেন ভালো থাকার অভিনয়
Author:- Ayman Ahmed Nafi
Category:- best
Quote:- তোমাকে যখন দেখি, তারচেয়ে বেশি দেখিযখন দেখি না।চড়ুই পাখিরা জানেআমি কার প্রতিক্ষায় বসে আছি-তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-দেখা দাও, দেখা দাও,পরমুহূর্তেই ফের চোখ মুছি।হেসে বলি,তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!
Author:- Sunil Gangopadhyay
Category:- poetry
Quote:- দুরকম বন্ধু আছে পৃথিবীতে; একজনভিজিটিং আওয়ারে আসে, ফিরে যায় সূর্যাস্তের আগে।অন্যজন বসে থাকে হাসপাতালের গেটে,অনন্ত দুঃখের রাত জাগে।
Author:- রণজিৎ দাশ
Category:- Life
Quote:- নিজেকে ভালোবাসো, আত্মবিশ্বাসী হও, জীবনে চলার পথে যত বড়ই ঝড় আসুক তোমাকে ভাঙ্গতে পারবেনা।
Author:- G.K. Dutta
Category:- motivational
Quote:- নিসর্গে, রোদের আলোয় , স্বাধীনতায়, নিজের সব সময় কিছু সৌন্দর্য থেকেই যায়; এসব তোমার সহায়সম্বল হতে পারে। চোখ চেয়ে এইসব দেখ , তাহলে তুমি আবার খুঁজে পাবে তোমার আপনাকে, আর ঈশ্বরকে এবং তখন তুমি আবার ফিরে পাবে তোমার মানসিক স্তৈর্য
আনা ফ্রাঙ্কের ডায়েরি(বাংলা): আনা ফ্রাঙ্ক
Author:- আনা ফ্রাঙ্ক ফ্রাংক
Category:- motivational
Quote:- পৃথক পাহাড়আমি আর কতোটুকু পারি ?কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।ওইটুকু নিয়ে তুমি বড় হও,বড় হতে হতে কিছু নত হওনত হতে হতে হবে পৃথক পাহাড়,মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।আমি আর কতোটুকু পারি ?এর বেশি পারেনি মানুষ।
Author:- Helal Hafiz
Category:- poetry
Quote:- প্রতিটা আকস্মিক মৃত্যু অনাকাঙ্খিত! কিন্তু কেবল প্রতিষ্ঠিত ব্যক্তির আকস্মিক মৃত্যুই আমাদের বিচলিত করে, কোন সাধারণ মানুষের আকস্মিক মৃত্যু আমাদের বিচলিত করে না! কারন, আমরা সিলেক্টিভ বিবেক, বুদ্ধি ও মনুষ্যত্ব নিয়ে বেঁচে আছি!Every sudden death is unexpected! But only the sudden death of an established person disturbs us, no sudden death of an ordinary person disturbs us! Because, we are living with selective conscience, intellect and humanity!
Author:- G.K. Dutta
Category:- Life
Quote:- প্রতিদিন ঘুম থেকে উঠে যাকে দেখি, তাকেই যদি ভালোবাসতে না পারি, তবে এজীবন বৃথা…! জীবনে অন্তত একবার নিজের সাথে প্রেমে পড়ুন, দেখবেন জীবনের পথে আসা মানসিক অবসাদ গুলি কাঁটিয়ে উঠা কতটা সহজ।
Author:- G.K. Dutta
Category:- Life,Love
Quote:- ফিরতে পারবো কিনা - এই ভেবে কত পথ হাঁটাই হল না।
Author:- Mriganka Sekhar Ganguly
Category:- Love
Quote:- বিজ্ঞান যা করতে পারে তা হল, হাতে থাকা পর্যবেক্ষণ থেকে কোন একটা সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করা। বিজ্ঞানের কর্মপরিধি এতটুকুই। বিজ্ঞান কখনই প্রত্যক্ষভাবে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ বা খণ্ডন করতে পারবে না। ডার্ক এনার্জির ধারণা আবিষ্কারের জন্য ২০১১ সালে নোবেল পুরস্কার পাওয়া টিমের একজন, প্রফেসর অ্যালেক্সে ফিলিপ্পেনকো এক সাক্ষাতকারে বলেন, ... আমি মহাবিশ্বকে একজন বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই ... কোন অতিমানবিক বা স্বকীয় স্রষ্টা আছেন কিনা বা এই মহাবিশ্বের কোন উদ্দেশ্য আছে কিনা সে বিষয়ে আমি কিছু বলব না - এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানীরা দিতে পারে না...।
বিশ্বাসের যৌক্তিকতা
Author:- Rafan Ahmed
Category:- science
Quote:- বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা পাঁচ ভাইবোন। এদের মধ্যে খুব মিল। এই ভাইবোনরা কখনো একা কারো কাছে যায় না। প্রথম একজন যায়, তারপর তার অন্য ভাইবোনরা উপস্থিত হয়।
এই মেঘ, রৌদ্রছায়া
Author:- Humayun Ahmed
Category:- philosophy
Quote:- শিক্ষা ও শিক্ষক, দুটোই জাতির মেরুদন্ড।
Author:- Somen Kanungo Founder DEC Bangladesh
Category:- best
Quote:- সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়।অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের। আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়।সময় সব পারে।
Mother of 1084
Author:- Mahasweta Devi
Category:- hope,time
Quote:- সহজ হওয়ার মধ্যেই আছে কালচারের পরিচয়, আড়ম্বরের মধ্যে আছে দম্ভের। সে-দম্ভ কখনও অর্থের, কখনো বিদ্যার, কখনও-বা প্রতিপত্তির।
দৃষ্টিপাত
Author:- Binoy Mukhopadhyay (Jajabor)
Category:- philosophy
Quote:- সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই হয় কথা,আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের 'পরে!
জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা
Author:- Jibanananda Das
Category:- poetry
Quote:- அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேதுச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
mahakavi barathiyar kavithaikal
Author:- Subramanya bharathi
Category:- philosophy,hope
